ঝড়ের তাণ্ডবে নিঃস্ব চাতল গ্রামের অসহায় এক মহিলা।
স্থান: চাতল গ্রাম, ফতেপুর জিপি, কালিগঞ্জ।
বিষয়: ঘূর্ণিঝড়ে ঘরহারা পুত্রহীন মহিলার সরকারি সাহায্যের আবেদন।
আমার সোনার কালিগঞ্জ, শ্রীভূমি: প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে, তখন সবথেকে বেশি আঘাত আসে সমাজের প্রান্তিক মানুষের ওপর। গতকালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড় শ্রীভূমি জেলার কালিগঞ্জ অঞ্চলের ফতেপুর জিপিতে যে তান্ডব চালিয়েছে, তার ক্ষতচিহ্ন এখন সর্বত্র। কিন্তু চাতল গ্রামের এই দৃশ্যটি দেখলে আপনার কলিজা কেঁপে উঠবে। ক্যামেরার সামনে যে ধ্বংসস্তূপ দেখছেন, এটি কেবল একটি ঘর নয়—এটি ছিল একজন সহায়-সম্বলহীন বৃদ্ধার শেষ আশ্রয়।
![]() |
| 2 April 2026, Chatal,Fathepur |
বিদ্যা এখন নিরুপায়,চোখে জল, মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন।
চাতল গ্রামের এই ভুক্তভোগী মহিলার নাম অশন্তি নমঃশূদ্র । বয়সের ভারে ন্যুব্জ, তার ওপর নেই কোনো পুত্রসন্তান বা উপার্জনক্ষম অভিভাবক। গতকাল গভীর রাতের সেই রাক্ষুসে হাওয়া নিমেষের মধ্যে তার মাথার ওপরের চালটুকু উড়িয়ে নিয়ে গেছে। ঘরের বেড়া ভেঙে এখন তা কেবলই কঙ্কাল। সারা রাত খোলা আকাশের নিচে ভিজে একাকার হয়েছেন তিনি। আজ যেখানে রান্না হওয়ার কথা ছিল, সেখানে এখন জমা হয়ে আছে বৃষ্টির জল আর ভাঙা টিনের স্তূপ।
মহিলা কান্না ভেজা কন্ঠে জানান:
"বাবা, আমার তো কেউ নেই। ছেলে নেই যে একটু টেনে ধরবে। কালকের বাতাস যখন শুরু হলো, মনে হলো সব শেষ হয়ে যাবে। চোখের সামনে চালটা উড়ে গেল, আমি শুধু এক কোণে পড়ে কাঁদছিলাম। এখন আমি কোথায় থাকব? কোথায় খাব? সরকার যদি একটু না দেখে, তবে আমার মরণ ছাড়া আর পথ নেই।"
প্রশাসনের কাছে অসহায় মহিলার দাবি, অবিলম্বে যেন এই অসহায় মায়ের দিকে সাহায্যের হাত বাড়ানো হয়।"

No comments: